মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি টিকা দেয়া হবে
February 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি তারিখ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নিচের স্থান সমূহে টিকা নিতে পারবেন। যারা এখনো করোনা টিকা গ্রহন করেননি তারা নিম্মোক্ত বুথে টিকা গ্রহন করার জন্য পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান।
চৌমুহনা পয়েন্টে (ইসলামিয়া লাইব্রেরীর সামনে বুথ থাকবে), কোর্ট রোড পৌরকমিউনিটি সেন্টার এর গেইটের পাশে বুথ, পশ্চিমবাজার এস,আর প্লাজার সম্মুখে পুলিশ বক্স বুথে টিকার কার্যক্রম চলবে। আগামী তিনদিন সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত টিকা নিতে পারবেন।
সাথে যা নিয়ে আসতে হবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্ম সনদ এর কপি। যাদের জন্মসনদ বা জাতীয় পরিচয় পত্র নেই তাদের ক্ষেত্রে নিজ ওয়ার্ডের কাউন্সিলরের প্রত্যায়ন পত্র। বয়স অবশ্যই ১৮ বছর এর উপরে হতে হবে।



মন্তব্য করুন