চা শ্রমিকের পাশে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল

February 15, 2022,

স্টাফ রিপোর্টার বাংলাদেশের  অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে চা শ্রমিক হচ্ছে অন্যতম। জেলার  হতদরিদ্র এই চা শ্রমিকের পাশে এসে দাঁড়ালো মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।

১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার ‘ভীষণ ফর বাংলাদেশ’ এর  সহযোগিতায় বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নুর সার্বিক তত্ত্বাবধানে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের বিভিন্ন বয়সী ১৯জন হতদরিদ্র চা শ্রমিকের চোখে বিনামূল্যে ল্যান্স সংযোজন ও ঔষধপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য যে, বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর সিলেট সহ বিভিন্ন জায়গার হতদরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে চক্ষু সেবা দিয়ে আর্ত মানবতার সেবায় বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। চা শ্রমিকের চক্ষু সেবা প্রদান শেষে মানবতার সেবায় উক্ত ধারাবাহিকতা বজায় রাখার জন্য জেলাবাসী সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন বিএনএসবির বর্তমান অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com