পৌর এলাকার গুরুত্বপূর্ণ তিন স্থানে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন

February 15, 2022,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার পৌরসভার এলাকার গুরুত্বপূর্ণ তিন স্থানে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার শহরের পৌর কমিউনিটি সেন্টার গেইটের পাশে অস্থায়ী বুথে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগন।

১৮ বছরে উর্র্দ্ধো জনগণ তিন দিনব্যাপী চলমান বুথে কোভিড-১৯ টিকা দিতে পারবেন। সিভিল সার্জন কার্যালয় এর সার্বিক সহযোগিতায় এ ভ্যাক্সিনেশন কার্যক্রম  শুরু হয়।

কেন্দ্র গুলো হচ্ছে উদ্যোগে চৌমোহনা ইসলামিয়া লাইব্রেরির পাশে, কোর্ট রোড পৌর কমিউনিটি সেন্টার গেইটের পাশে এবং পশ্চিমবাজার এস. আর প্লাজার (পুলিশ বক্স) সম্মুখে।  ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন পয়েন্টে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

পৌর মেয়র ফজলুর রহমান বলেন ১৮ বছরের উপরে যারা এখনো করোনা টিকা গ্রহণ করেননি তারা এই তিনদিন যে কোনো বুথে গেলেই টিকা নিতে পারবেন। সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম সনদ এর কপি নিয়ে আসতে হবে। তবে যাদের জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র নেই তারা নিজ ওয়ার্ডের কাউন্সিলরের প্রত্যয়নপত্র নিয়ে আসলে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com