মৌলভীবাজারে শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

February 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ আমার গৌরভ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার যৌথ আয়োজনে শীতার্তদের মধ্যে মপ্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিধবা,স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, এতিম ও ষাটোর্ধ ব্যক্তিসহ দু’শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার আমার গৌরভ ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ আলতাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল হক। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা মোঃ আতাউর রহমান (কুটি), মোঃ ময়না মিয়া, নিলুফা খানম এবং এডভোকেট মাহবুবুল হক শামীম।
সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন ও মিজানুর রহমান শিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার গৌরভ ফাউন্ডেশন- মৌলভীবাজার জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং আর্থ-মানবতার সেবায় সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com