ব্র্যাকের আপন তারা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন আঁখি পালিত

পলি রানী দেবনাথ॥ ব্র্যাককর্মীরাই ব্র্যাকের প্রাণ,আমাদের আশার বাতি। তাই ব্র্যাকের ৫০বছর পূর্তি উপলক্ষে ব্র্যাকর্মীদের জন্য ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় মহাখালির ব্র্যাক সেন্টারে আয়োজন করা হয় আই এম ব্র্যাক আপন তারা।
উক্ত আয়োজনে সংগীত,অভিনয় ও কবিতা আবৃত্তি এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীতা হয়। সংগীত প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক আখিঁ পালিত,২য় হয়েছেন মো: রাজিবুল হাসান ও ৩য় হয়েছেন অপু চন্দ্র গোপ। অভিনয়ে পুরষ্কার পেয়েছেন মুনমুন খান এবং কবিতা আবৃত্তিতে পুরষ্কার পেয়েছেন মোহাম্মদ আশিবুজ্জামান। আয়োজনে বিচারক হিসেবে ছিলেন অভিনয় শিল্পী আজমেরী হক বাধঁন,সংগীত শিল্পী বাপ্পা মজুমদার ও মিফতা জামান। উল্লেখ্য ব্র্যাক কর্মীদের অনুপ্রেরনা জোগাতে গত তিনমাস ধরে চলছে এ প্রতিযোগীতার কার্যক্রম। এতে দেশের ১ হাজার ৩ শত ৮৩ জন ব্র্যাক কর্মী অংশ নেন।



মন্তব্য করুন