মৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধি ও জনসচেতনতা বাড়াতে মৌলভীবাজারে শুরু হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী। প্রাণিসম্পদ এ প্রদর্শনীতে ৩০টি প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল বসেছে।
বুধবার ১৬ ফেব্রুয়ারি সকালে প্রাণী সম্পদ বিভাগ প্রাঙ্গণে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ ফিতা কেটে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল গুলো পরিদর্শন করেন। প্রদর্শনীতে গৃহপালিত প্রাণী গরু, ছাগল, হাঁস, মোরগসহ বিভিন্ন প্রাণীর ষ্টল দিয়েছেন স্থানীয় খারীরা।
উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো আব্দুস ছামাদ, গজেলা ভেটেরিসারি অফিসার ডাঃ এ জেড এম ওয়াহিদুল আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়াও উপকারভোগী ও খামারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন মেধা সম্পন্ন জাতি গঠনে খাবারে প্রয়োজনীয় পুষ্টির দরকার। খামারীদের প্রশিক্ষণ ও সহযোগীতার মধ্যদিয়ে মানুষের পুষ্টির চাহিদা পূরণ করছে প্রাণী সম্পদ বিভাগ।



মন্তব্য করুন