হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

February 21, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ ইউনুস মিয়া মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেলের সদস্য কনস্টেবল ইকবালের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানার দক্ষিণ কলিমাবাদ এলাকার ভাড়াটিয়া জসিম উদ্দিনের হারিয়ে যাওয়া স্যামসাং গ্যালাক্সি এস-৯ মোবাইলটি উদ্ধার করেছেন।
২০ ফেব্রুয়ারি রবিবার পরে উদ্ধারকৃত মোবাইলটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম উপস্থিতিতে প্রকৃত মালিকের হাতে তোলে দেওয়া হয়।
পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়া জানান তথ্য প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ জেলা থেকে মোবাইলটি উদ্বার করা হয়।
মোবাইল ফোন ফেরত পেয়ে প্রকৃত মালিক জসিম উদ্দিন মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com