একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

February 21, 2022,

স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়া, জেলা বিশেষ শাখার ডিআইও-২ আবুল হোসেন, মৌলভীবাজার জেলার ট্রাফিক পুলিশের টিআই এডমিন ইন্সপেক্টর মাহফুজ আলম,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামান ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারে সেজন্য মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com