শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

February 21, 2022,

পলি রানী দেবনাথ উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার সদরের আয়োজনে এবং জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ২১ ফেব্রুয়ারি সোমবার সদর উপজেলার হলরুমে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এ সময় প্রধান অতিথি  বলেন, জাতীয় সংগীত আমাদের মূল জিনিস। কিন্তু সেটাকে যদি আমরা শুদ্ধ করে না গাইতে পারি তাহলে আমাদের হৃদয়ে স্পর্শ করবে কিভাবে। যদি দেশপ্রেম সৃষ্টি করতে হয় তাহলে আমাদের প্রথমেই জাতীয় সংগীতের যে লাইনগুলো আছে সেগুলো সঠিকভাবে জানতে হবে এবং হৃদয় দিয়ে অনুভব করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোতাহের বিল্লাহ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনসার আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সালাহউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা,শিক্ষক-শিক্ষিকা,বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রী,প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য জাতীয় সংগীত পরিবেশন প্রশিক্ষন কর্মশালা ২১ দিনব্যাপী চলবে। প্রশিক্ষনে অংশ নেবে বিভিন্ন স্কুল মাদ্রাসার ১ হাজার ২ শত জন ছাত্র-ছাত্রী। সদর উপজেলার হলরুমে প্রশিক্ষন চলবে, তাছাড়া ইউনিয়নভিত্তিক স্কুলগুলোতে যার যার ইউনিয়নে প্রশিক্ষন দেওয়া হবে। আগামি ২৬ মার্চ প্রশিক্ষন নেওয়া ১ হাজার ২ শত জন ছাত্র-ছাত্রী জাতীয় সংগীত পরিবেশন করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com