গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যেগে চক্ষু শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে ও মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপালের তত্বাবধানে অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চক্ষুপরিক্ষা, ডাক্তারি পরামর্শ কার্যক্রম ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়। প্রায় ২০০ শতাধিক রোগীকে চিকিৎসা সেবাপ্রদান করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়, এসোসিয়েশন এর সভাপতি আমিরুল ইসলাম সাহেদের সভাপতিত্বে ও হাফিজজুবায়ের আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী। মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে ব্যবস্থাপক মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, এসোসিয়েশনসাবেক যুগ্ন সম্পাদক জামাল হোসেন,সুয়েব মিয়া,তোফায়েল চৌধুরী। উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি আরমান চৌধুরী, সদস্য তোফায়েল আহমেদ তারেক, ফয়েজ উদ্দিন সামছু, আশরাফ মিয়া, জুবায়ের শিকদার।



মন্তব্য করুন