মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রসুলপুর মিতালী স্পোর্টিং ক্লাব কতৃক এসএসসি, এইচএসসি উত্তীর্ণ সংবর্ধনা এবং ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ক্রিকেট ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আশরাফ খান ফাইটার্স এবং নাঈম ফাইটার্স। জয় লাভ করে আশরাফ খান ফাইটার্স।
ক্লাবের সভাপতি মুহিবুর রহমান রিমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুর্শেদ খান রাফি’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বদরুজ্জামান চুনু, বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন, ৬ নং ওয়ার্ড সদস্য জাবেদ আহমদ পাবলু।
বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড সদস্য খালেদ আহমদ, ক্লাবের উপদেষ্টা আহমদুর রহমান খান টিপু, রেজাউল করিম খচরু, আলমগীর হোসেন, রাজন আহমদ, ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম।
উপস্থিত ছিলেন মো. শফিক মিয়া, আকলু মিয়া, শেফুল মিয়া, মুহিবুর রহমান খান, তরাজ মিয়া, কানাই ঘোষ, আব্দুল খালিক, মাশুক মিয়া, ইব্রাহিম মিয়া, মো. সাজু মিয়া, রুমন আহমদ, আরমান, নাইম, তাজুদ প্রমূখ।



মন্তব্য করুন