শেরপুর বাজার পরিচ্ছন্নতা বিষয়ক কর্মসূচি পালিত

February 23, 2022,

স্টাফ রিপোর্টার ম্যাসব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যেগে এবং জেলা স্বেচ্ছাসেবী ওসমাজ কর্মীদের ব্যবস্থাপনায় সদর উপজেলার শেরপুর বাজার ময়লা আবর্জনা পরিস্কার করা হয়, এসময় বাজারের ব্যবসায়ী ও জন সাধারন কে উদ্ভুদ্ধ করা হয়।

২৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। মৌলভীবাজার সদরউপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান এই কর্মসূচি পরিচালনা করেন, এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজেদুর রহমান, ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী স্বপন চাকমা,শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,ইউপি সদস্য রাজন মিয়া,ইউপি সদস্য সেলিম মিয়া,ইউপি সদস্য মিলন মিয়া,ইউপি সদস্য রব্বান মিয়া,বোরহান উদ্দিন সোসাইটির সদস্যবৃন্দ, সাংবাদিক,সুশীল সমাজের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com