চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে তিনদিনব্যাপী করোনা ভাইরাসের বিশেষ টিকাদান কর্মসূচি সমাপ্ত

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজার সদর চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে তিনদিনব্যাপী (মঙ্গল,বুধ,বৃহষ্পতিবার) করোনা ভাইরাসের বিশেষ টিকাদান কর্মসূচি সমাপ্ত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিনদিনব্যাপী টিকাদান কর্মসূচিতে ১ম ডোজ গ্রহন করেছেন ৮ শত জন এবং ২য় ডোজ গ্রহন করেছেন ২ শত ৫০ জন। যাদের জন্মনিবন্ধন কিংবা জাতীয় সনদপত্র নেই তারা মোবাইল নম্বরের দিয়ে করোনার টিকা গ্রহন করেন। তাছাড়া প্রতি মাসের সিডিউল অনুযায়ী ইপি আই টিকাদান পরবর্তী দিন প্রত্যেক ব্লক অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত টিকা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সহকারি মাধবী দাস। ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ১ কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হবে। এরই অংশ হিসেবে ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের তিনটি স্থানে টিকা দেওয়া হবে। সেগুলো হলো-বর্ষিজোড়া মাষ্টার বাড়ি,পাহাড় বর্ষিজোড়া সৈয়দ কাপ্তান মেম্বারের বাড়ি এবং মমরুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিন জন্মনিবন্ধন কিংবা জাতীয় সনদপত্র ছাড়াই টিকা দিতে পারবেন। যারা এখনো করোনা টিকা নেননি ২৬ ফেব্রুয়ারি টিকা নেওয়ার আহবান করেছেন চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন।



মন্তব্য করুন