খেলাঘরের আহবায়ক কমিটি গঠন

February 26, 2022,

স্টাফ রিপোর্টার॥ খেলাঘর কেন্দ্রীয় কমিটির আয়োজনে মৌলভীবাজারের বিভিন্ন শাখা আসরের কর্মী সংগঠকদের নিয়ে সাংগঠনিক সফর অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে খেলাঘর জাতীয় পরিষদ সদস্য শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক সৌমেন পোদ্দার।
২৫ ফেব্রুয়ারি শুত্রুবার জেলার সাতটি শাখা আসরের প্রতিনিধি কর্মী সংগঠক সকলের সাংগঠনিক আলোচনার পর সর্বসম্মতিতে শাহাদাৎ হোসাইনকে আহবায়ক এবং খন্দকার কামাল হোসেন, জয়সেন দাস, অপরাজিতা রায়, সৈয়দা সাফেকা বেগম, কামরুল হাসান ফাত্তাহ, আব্দুর রব, পরমা দেব পূজা, জলি পাল, প্রিয়াংকা গোস্বামী, নিরঞ্জন দেব, সেলিম আহমদ চৌধুরী, মন্মথ মোহন্ত, সুমী পাল, প্রিয়াংকা সোমকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় সকল শাখা আসরের সম্মেলন ও নব নির্বাচিত আহবায়ক কমিটির সভা অচিরেই আহবান করার সিদ্ধান্ত গৃহিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com