মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক বদরুল

February 26, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ, সহ-সভাপতি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট বদরুল হোসেন ইকবাল।
২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৪১২ জন ভোটারের মধ্যে ৩৭৬ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২২ জন প্রার্থী।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে এডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ ১৮৮ ভোট ও সহ-সভাপতি পদে এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী ১৯২ ভোট, সাধারণ সম্পাদক পদে এডভোকেট বদরুল হোসেন ইকবাল ১৫১ ভোট ও সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট এ কে এম মোস্তাফিজুর রহমান চৌধুরী ২১৮ পেয়ে নির্বাচিত হন। লাইব্রেরি সম্পাদক পদে এডভোকেট সুবিমল লিন্দকিরি পান ২২১ ভোট এবং এডভোকেট সৈয়দ সাকির আহমদ ২৩৩ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্যের ৫টি পদে (১) এডভোকেট রুকসানা বেগম ২৫০ ভোট (২) এডভোকেট শতদল চক্রবর্তী ২৪৭ ভোট (৩)। এডভোকেট মো. হেসেন বখস ২৩৭ ভোট (৪) এডভোকেট মোঃ কামরুল ইসলাম ২৩৩ ভোট (৫) এডভোকেট আব্দুল্লাহ আলমগীর ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী। সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট আব্দুল মোমিত চৌধুরী ও এভোকেট অম্লান দেব রাজু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com