মৌলভীবাজারে পিফরডির ভার্চ্যুয়াল পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পলিসি ফোরামে আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণ এবং পি,ফর,ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ইউনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় পর্যালোচনা সভা সম্পন্ন হয়েছে।
২৭ ফেব্রুয়ারী রবিবার দুপুরে জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে ভার্চ্যুয়ালী আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার।
সভায় জেলা পলিসি ফোরাম এর কার্যক্রম, নানা কর্মসূচির লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন পরিতোষ দেব। মৌলভীবাজার জেলা পি ফর ডির ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী, পিফরডির প্রতিনিধি আমেনা বেগম, পিফরডির সিলেট বিভাগীয় কো-অডিনেটর আলমীগর মিয়া,মুক্ত আলোচনা বক্তব্য রাখন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন,জেলা প্রোগ্রাম অফিসার আবু কাউসার, জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।



মন্তব্য করুন