গ্রেটার সিলেট ওয়েল ফেয়ার কাউন্সিলের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা

March 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ প্রবাসীদের সংবর্ধনা দিলো গ্রেটার সিলেট ওয়েল ফেয়ার কাউন্সিলর মৌলভীবাজার। গতকাল সোমবার রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেওয়া হয়। গ্রেটার সিলেট ওয়েল ফেয়ার কাউন্সিল মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন এর সঞ্চলনায় ও সংগঠনের সভাপতি ডা: ছাদিক আহমদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বরো অব রেড ব্রিজ এর ডেপুটি মেয়র মৌলভীবাজার কৃতি সন্তান জোৎসনা ইসলাম, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের বরো অব রেড ব্রিজ এর কাউন্সিলর সাম ইসলাম, বিশিষ্ট সাংবাদিক যুক্তরাজ্য বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ রহমত আলী,যুক্তরাজ্য কমিউনিটি লিডার বিশিষ্ট সাংবাদিক সৈয়দ রুহল আমীন,যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও বিএসআর ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বুলবুল আহমদ,যুক্তরাষ্ট্র বিশিষ্ট কমিউনিটি লিডার সৈয়দ শহীদ আলী,যুক্তরাজ্য কমিউনিটি লিডার সৈয়দ জুবায়ের আহমদ,যুক্তরাজ্য কমিউনিটি লিডার বিশিষ্ট সাংবাদিক মোস্তাক আহমদ অপু। বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব. রাজনগর কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন, মৌলভীবাজার মহিলা কলেজের সহকারী আধ্যাপক শাহ আব্দুল ওদূদ, মৌলভীবাজার কলেজের সহকারী আধ্যাপক রফি উদ্দিন নিজাম, সাবেক মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন,ডাঃ জিল্লুল হক,বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ. জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। আলোচনা শেষে নৈশ্যভোজে সবাই অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com