মৌলভীবাজারে আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা মোঃ আতাউর রহমান (কুটি) কে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আমার গৌরভ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা।
১ মার্চ মঙ্গলবার বিকেলে শহরস্থ আর এস কায়রান রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ আলতাফুর রহমান। জেলা সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রয়ি কমিটিরি সদস্য মিজানুর রহমান শিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবি মোঃ মাহবুবুল আলম শামীম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রোকেয়া মাহবুব চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবিকা নিলুফা খানম,সিনিয়র সাংবাদিক শ.ই সরকার জবলু, সাংবাদিক বেলাল তালুকদার । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক বিমলেন্দু মালাকার, সহ সভাপতি অলিউর রহমান, ।
ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে গণমাধ্যমকর্মী সহ সহ সভাপতি নুসরাত জাহান, সাংবাদিক রনি উপস্থিত ছিলেন।
বক্তাগণ ফাউন্ডেশনের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং আর্থ-মানবতার সেবায় বিশেষ করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করে আলোকিত সমাজ গড়তে সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, আমার গৌরব ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি সামাজিক সংগঠন। এর মূল বৈশিষ্ঠ্য হলো: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করে আলোকিত বাংলাদেশ গড়তে সহায়তা করা। এছাড়াও, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নানারকম উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে যাচ্ছে।
সম্ভরিত অতিথি উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা মোঃ আতাউর রহমান (কুটি) বলেন আমি আমার সাধ্য মতো প্রবাশে থেকে ও আমার আমার গৌরব ফাউন্ডেশনের কার্যক্রমকে আন্তরিক ভাবে সহয়তা করে যাব।



মন্তব্য করুন