মৌলভীবাজারে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

March 2, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গৃহীত ও বাস্তবায়িতব্য কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে কর্মবিরতি পালন করেছেন।

১ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল থেকে এ  কর্মসূচি চলছে। কর্মবিরতিতে বক্তব্য দেন- বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি মৌলভীবাজার শাখার সভাপতি এম এ কাওছার, সহ-সভাপতি অমলেন্দু দেবরায়,সহ- সভাপতি তপন কান্তি ধর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কমল পদ দে,সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম,অর্থ সম্পাদক মোঃ খুরশেদ আলম,দপ্তর সম্পাদক সুব্রত ধর প্রমুখ। বক্তরা জানান, মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তনের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০০১ সাল থেকে দাবি করে এলেও আজ পর্যন্ত পদবী পরিবর্তন হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com