লাউ চাষ করে স্বাবলম্বী অনার্স  পড়ুয়া ছাত্র মোজাক্কির 

September 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কুইশার গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র মোজাক্কির লাউ ও অন্যান্য সবজী চাষ করে এখন স্বাবলম্বী। ৪ ভাই ১ বোনের মধ্যে তৃতীয় মোজাক্কির মৌলভীবাজার সরকারী কলেজের বিবিএ অনার্স প্রথম বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি লাউ ও বিভিন্ন সবজী চাষ করে পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করেছেন।
তিনি বলেন পরিশ্রম করলে মানুষের অভাব থাকেনা। তার প্রমাণ আমি নিজে। আমি লেখাপড়ার পাশাপাশি সবজি চাষ করি। এছাড়া দৈনিক ৪টা টিউসনী করে ৫ হাজার টাকা মাসে আয় করি। লাউ ও সবজি চাষের বিষয়ে জানতে চাইলে মোজাক্কির বলেন আমি ২০ শতক জমির উপর গত বছর লাউ চাষ করে ৬০ হাজার টাকা বিক্রি করছি। এবছরও আমার ফলন ভাল হয়েছে। আশা করি আরও বেশী টাকা বিক্রি করব। তিনি বলেন লাউ বিক্রির পর এ জমিতে বাধাকপি ফুলকপিও ফরাস চাষ করি এতেও আমার ভালো লাভ হয়। সব ধরনের সবজি চাষ ও বিক্রি করে খরচ বাদে বছরের প্রায় দেড় লাখ টাকা আয় হয়। এ আয় থেকে আমার সংসার স্বচছল ভাবে চলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com