৪ থেকে ৫ অক্টোবর মৌলভীবাজারে এমপি নাসের রহমানের সফরসূচি

October 1, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান আগামী ৪ ও ৫ অক্টোবর মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

৪ অক্টোবর রোববার দুপুর ২টায় মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাহারমর্দনে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন নাসের রহমান।

বিকেল ৩টায় তিনি মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত গুনীজন সম্মাননা-২০২৫ অনুষ্ঠানে অংশ নেবেন।

সন্ধ্যা ৬ টায় রাজনগরের পাঁচগাঁও এলাকায় মরহুম নাসরিন পারভীনের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। রাজনগর উপজেলা বিএনপির আয়োজনে রাজনগর এম সাইফুর রহমান অডিটোরিয়াম একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

পরদিন ৫ অক্টোবর সোমবার দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরে মরহুম এমদাদ হোসেন সিরাজের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুপুর ২টায় এম নাসের রহমানের হামরকোনা গ্রামবাসী-শেরপুরের উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করার কর্মসূচি রয়েছে তাঁর। সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com