মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার

September 30, 2026,

স্টাফ রিপোর্টার : ‘হৃদরোগ, ঝুঁকির কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বেঙ্গল কনফারেন্স হলে ন্যাসনাল হার্ট ফাউন্ডেশন, মৌলভীবাজারের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইয়ামিন আহমেদ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নুর সভাপতিত্বে ও  বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ন্যাসনাল হার্ট ফাউন্ডেশন সাধারণ সম্পাদক এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, বিশিষ্ট ব্যাবসায়ী এম এ আহাদ প্রমুখ।

সেমিনারে হৃদরোগের বিভিন্ন ঝুঁকির কারণ, রোগ প্রতিরোধে করণীয়, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন, মৌলভীবাজারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com