মৌলভীবাজারে গার্ল গাইডস্ এসোসিয়েশনের ‘ডে ক্যাম্প’

October 1, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার অনুষ্ঠিত হয়েছে ‘ডে ক্যাম্প’-২০২৬।

৩০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার সদর উপজেলার শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ‘ডে ক্যাম্পে’ মোট ২১টি মাধমিক বিদ্যালয়ের ১৫৬ জন গাইডরা অংশগ্রহণ করে।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিশনার বেগম নুরজাহান সুয়ারার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলুর রহমান, জেলা কমিশনার নূরজাহান সুয়ারা, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সদর উপজেলা মাধমিক শিক্ষা কর্মকতা আলাউদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, সদর পল্লী উন্নয়ন কর্মকর্তা তফাজ্জুল হক, সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, সদর উপজেলা ফাসিলেটর অফিসার নজমূল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com