ফুলকুঁড়ি আসরের চার যুগপূর্তি উৎসব উদযাপন

September 27, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের চার যুগ পূর্তি উৎসব উপলক্ষে মৌলভীবাজারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
সোমবার ২৬ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এই উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক বিশিষ্ট শিশু সংগঠক আবরারুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হওয়ার জন্য শিশুকাল থেকেই তাকে গড়ে তুলতে হয়। শিশুরা শৈশবে যা শিখবে বড় হয়েই তা মানবে। ফুলকুঁড়ি আসর শিশুদের নিয়ে কাজ করছে। শিশুরা যাতে ভাল ও সুন্দর পরিবেশে বড় হয় ফুলকুঁড়ি আসর এই কাজে বড় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক আবরারুল হক বলেন, শিশুদের পড়ালেখায় মনোযুগী হতে হবে। বর্তমান যুগের ব্যাধী স্মার্টফোন থেকে শিশুদের বাচিয়ে রাখতে হবে। আর শিশুদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। তবেই একজন শিশু আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবেন।
ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার সভাপতি এডভোকেট এখলাছুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক আবদুল্লাহ আল মুনতাসির এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ, বিশিষ্ট লেখক কবি স্যাহিতিক আবদাল মাহবুব কোরেশি, মৌলভীবাজার শহরের সাবেক পরিচালক ব্যাংকার শহিদুল ইসলাম প্রমুখ।
ঐতিহ্যবাহী এই শিশু সংগঠনের চার যুগ পূর্তি উৎসব উপলক্ষে মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিশুদের অংশগ্রহণে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০জনকে পুরস্কৃত করা হয়। শহরের আটটি আসরের মধ্যে গোলাপকুঁড়ি আসরকে শ্রেষ্ঠ আসর-২০২২ এর সম্মাননা সস্মারক প্রদান করা হয়। পরে শিশুদের আয়োজনে অনুষ্ঠিত হয় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com