মুজিববর্ষের ফ্রি সংযোগের বিষয়ে অন্ধকারে পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী

September 27, 2022,

হারিস মোহাম্মদ॥ মুজিববর্ষ উপলক্ষে সরকার চা বাগানের অসহায় জনগোষ্ঠীর মাঝে ফ্রি সংযোগসহ মিটার প্রদান করেছেন। কিন্তু সরকারের এ উদ্যোগের বিষয়ে কিছু জানেননা মৌলভীবাজার জেলা পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এসএম ইকবাল।
তবে মুজিব বর্ষ উপলক্ষে সরকার অসহায় চা জনগোষ্ঠীর মাঝে ফ্রি সংযোগসহ মিটার প্রদানের বিষয়টি স্বীকার করে পিডিবির সিলেট বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল কাদির বলেন, মুজিব বর্ষ উপলক্ষে সিলেট বিভাগে ৭০ জন অসহায় চা শ্রমিকের মাঝে ফ্রি সংযোগসহ মিটার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর জুড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষে কতজন চা শ্রমিককে ফ্রি সংযোগসহ মিটার দেওয়া হয়েছে জানতে চাইলে মৌলভীবাজার জেলা পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এসএম ইকবাল মুজিব বর্ষকে তিরস্কার করে মুঠোফোনে বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় মানুষকে চাল, ডাল দেওয়া হয় শুনেছি। মিটার দেওয়ার এ আজগবি খবর কোথা থেকে নিয়ে আসলেন বলে ফোন কেটে দেন। পরে আবার ফোন দিলে রিসিভ করে প্রতিবেদকের সাথে তিনি সৌজন্যমূলক কথাবার্তা বলেন।
অসহায় চা শ্রমিককে ফ্রি মিটার দেওয়ার বিষয়টি নিশ্চিত কওে পিডিবির জুড়ী উপ- সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলায় ১৮ টি চা শ্রমিক পরিবারকে ফ্রি মিটার প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com