মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সম্মেলন শুক্রবার

September 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ বর্তমান বাজারদরের সমন্বয় করে রিকশা ভাড়া পুণঃনির্ধারণ, রিকশা ও ভ্যান শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিষপত্রের রেশন প্রদান ও ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবানে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন ২য় সম্মেলন আগামীকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় পৌর জনমিলন কেন্দ্র অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত সম্মেলন উদ্বোধন করবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সংগ্রামী সভাপতি কবি শহীদ সাগ্নিক এবং সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তফাজ্জল হোসেন।
সম্মেলন সফল করার জন্য মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক মো: দুলাল মিয়া একযুক্ত বিবৃতিতে সর্বস্তরের রিকশা ও ভ্যান শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com