বড়লেখায় বাবরুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশনের কমিটি গঠন

July 29, 2023,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগে ‘বাবরুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশন’র ৩৩ সদস্যের কার্যকরি কমিটি গঠিত হয়েছে।

এতে আমেরিকা প্রবাসী তরুণ সমাজসেবক বাবরুল হোসেন আলমকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খায়রুল ইসলামকে সভাপতি, ফয়সল রানাকে সাধারণ সম্পাদক, মিজানুর রহমান মিজানকে অর্থ সম্পাদক ও শাহিদুল ইসলাম শহিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার দুপুরে আলোচনা সভা শেষে উক্ত মানবিক সহয়তা মুলক সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি বদরুল ইসলাম, আবেদ আহমদ, নাজমুল ইসলাম নাজু, শরিফ আহমদ ও আব্দুস শহিদ কুটই। যুগ্ম সাধারণ সম্পাদক সেজুল ইসলাম, আমজাদ হোসেন পাপলু ও শাহিনুর রহমান মুসন। সহ-অর্থ সম্পাদক হাফিজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও আমির হামজা।

প্রচার সম্পাদক ফয়ছল মাহমুদ, সহপ্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুমেল, সমাজকল্যাণ সম্পাদক সুজান আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক আফতাব আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ছাদ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক এম সাইফুর রহমান, দপ্তর সম্পাদক খালিক আহমদ, সহ-দপ্তর সম্পাদক জুবের আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com