বড়লেখায় ২ বছরের দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ২ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক ফরমান আলী নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার ৭ আগস্ট সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
বড়লেখা থানা সুত্রে জানা যায়, সন্ধ্যায় বড়লেখা থানার সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) হরিধন দেবনাথ ও সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) উস্তার মিয়া মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার চান্দগ্রাম নিজ বাড়ি থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ফরমান আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফরমান আলী চান্দগ্রামের নছির আলীর পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফরমান আলীর বিরুদ্ধে এনজিআর ৩১/২২ (বড়লেখা) মামলায় পেনাল কোডের ৫০৬ (২) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।



মন্তব্য করুন