বড়লেখায় ৮০ পরিবার পেলেন আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর

August 9, 2023,

বড়লেখা প্রতিনিধি॥ মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে বড়লেখা উপজেলার আরও ৮০টি ‘ক’ শ্রেণির পরিবার পেলেন আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর।

বুধবার ৯ আগস্ট ভার্চ্যুয়ালী আনুষ্ঠানিকভাবে উপকারভোগী পরিবারের নিকট গৃহসমূহের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ‘ক’ শ্রেণির গৃহ ও ভূমিহীনসহ পুনর্বাসিত ৮০টি পরিবারকে গৃহের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

এর আগে প্রকল্পের আওতায় ৩৫৫টি পরিবারসহ এ উপজেলায় সর্বমোট ৪৩৫টি ‘ক’ শ্রেণির ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com