বড়লেখা থানা ও বটলী ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে পুলিশ সুপার মো. মনজুর রহমান

August 13, 2023,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানা ও জুড়ীর বটলী ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান।

শনিবার ১২ আগস্ট দুপুরে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) জুড়ী থানার বটলী ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।

চেকপোস্ট ও সীমান্ত এলাকার আশপাশ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ সুপার বড়লেখা থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার ব্যারাক, মেস, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরে বড়লেখা থানা আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং অফিসার ফোর্সের সাথে মতবিনিময় করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্ত, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদার করা, সঠিকভাবে পোশাক পরিধান করা, সরকারি মালামাল সংরক্ষণ ও সঠিকভাবে ব্যবহার, থানা কম্পাউন্ড, ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার নির্দেশনা প্রদান করেন। জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে থানার অফিসার-ফোর্সদের প্রতি আহবান জানান পুলিশ সুপার ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com