বড়লেখায় দুর্বৃত্তরা পুঞ্জির ৩ হাজার পান ও ২০০ সুপারি গাছ কেটে দিল, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

August 20, 2023,

আব্দুর রব॥ বড়লেখার ছোটলেখা নালীখাই খাসিয়া পুঞ্জির একটি জুমের ৩ হাজার পান গাছ ও ২০০ সুপারি গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শনিবার ১৯ আগস্ট রাত ৮টা থেকে রোববার ২০ আগস্ট সকাল ৮টার মধ্যে যে কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পানচাষী সান্ডাই পপলেট রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোটলেখা নালীখাই পুঞ্জির বাসিন্দা সান্ডাই পপলেট পান ও সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করেন।

শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে যে কোনো এক সময় তার পানজুমের ৩ হাজার পানগাছ, ২শ’ সুপারী গাছ ও ৩০টি ফলন্ত কলাগাছ অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে ফেলে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান রোববার সন্ধ্যায় অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com