খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখা পুনঃগঠন, সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান

September 2, 2023,

স্টাফ রিপোর্টর॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শহর শাখা পুনঃগঠন করা হয়েছে।

মাওলানা ফারুক আহমদকে সভাপতি ও মাওলানা লুৎফর রহমান কামালীকে সাধারণ সম্পাদক করে সেশন ২৩-২৪-এর জন্য ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার ৩১ আগষ্ট বিকাল ৩ টায় জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শহর শাখা পুনঃগঠনের লক্ষে শুরার বৈঠক মাওঃ ফারুক আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

শুরার বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতী হিফজুর রহমান হেলাল রাজনগরী। এছাড়াও উপস্থিত ছিলেন শহর শাখার উপদেষ্টা মাওলানা আবুল কালাম ও মাওলানা ইসলাম উদ্দীন।

অনুষ্ঠিত শুরা বৈঠকে উপস্থিত সদস্যুেদর মতামতের ভিত্তিতে আগামী সাংগঠনিক সেশন ২৩-২৪-এর জন্য পুনরায় মাওলানা ফারুক আহমেদকে সভাপতি ও মাওলানা লুৎফর রহমান কামালীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সাইদুর রহমানকে সাংগঠানিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট পৌর শহর শাখা পুনঃগঠন করা হয়।

শুরার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী।

এ সময় কারাবন্দি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি, দেশ জাতি ও মুসলিম উম্মাহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com