বিশ্ব শিক্ষক দিবসে জেলার শ্রেষ্ঠ শিক্ষকের জন্য ফলের ঝুড়ি পাঠালেন পুলিশ সুপার

October 7, 2023,

আব্দুর রব॥ শিক্ষকের প্রতি পরম শ্রদ্ধা আর সম্মানের নজির স্থাপন করলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম বার।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ৫ অক্টোবর সন্ধ্যায় এই জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও তার পরিবারের জন্য মৌলভীবাজার জেলা সদর থেকে বড়লেখায় ফলের ঝুড়ি পাঠিয়ে তাকে শুভেচ্ছা, অভিনন্দন আর সম্মান জানালেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম বার।

পুলিশ সুপারের পক্ষে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের হাতে ফলের ঝুড়ি হস্তান্তর করেন বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএমসহ সিনিয়র পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com