কমলগঞ্জে ৩৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৩৫বোতল বিদেশি মদের বোতলসহ সন্তোষ রবি দাস (২৪) এবং অজয় রবি দাস (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ১৪ অক্টোবর রাতে কমলগঞ্জ থানাধীন ৪নং শমশেরনগর ইউপিস্থ ময়নাবুড়ি পয়েন্ট থেকে ১০০ গজ দুরত্বে শমসেরনগর চা বাগান এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের তল্লাশি করলে আটককৃত সন্তোষ রবি দাসের কাছ থেকে একটি পাটের বস্তার ভেতর থেকে ১৫ বোতল এবং অজয় রবি দাসের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২০ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শামীম আকনজি জানান, আটককৃত ২ যুবক কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের বাসিন্দা। তারা মদের বোতলগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কমলগঞ্জ এলাকায় নিয়ে এসেছিল।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃতরা হলো সন্তোষ রবিদাস (২৪) পিতা-পূর্ন আশি রবি দাস মাতা-বাশ মতিয়া রবি দাস স্থায়ী: গ্রাম-চাতলাপুর চা বাগান, অজয় রবি দাস (২২) পিতা-মৃত গোপাল রবি দাস মাতা-সনিচরি রবি দাস স্থায়ী: গ্রাম-চাতলাপুর চা বাগান (পূর্বটিলা, ১১নং শরীফপুর ইউপি)। উভয় উপজেলা ও থানা কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।
এ ঘটনায় শমশেরনগর ফাঁড়ির এসআই কাশী চন্দ্র শর্মা বাদী হয়ে আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ১৫ অক্টোবর সকালে আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য করুন