কুলাউড়ায় শফিউল আলম চৌধুরী নাদেল এমপিকে গণসংবর্ধনা

February 18, 2024,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া এলাকাবাসীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার রাতে হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ক্বারী মোঃ কনাই মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজুর রহমান আজাদের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন,পীরে কামেল বিশকুটি (রঃ) এর দৌহিত্র মাওলানা আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ,কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাউৎগাঁও ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির তোফায়েল,বাংলাদেশ হিন্দু মহাজোট কুলাউড়া উপজেলা সভাপতি দেবব্রত দাস বাবলু,ইউপি সচিব সাবেক ইউপি যুবলীগ সভাপতি রকিবুর রহমান রুকু,হিংগাজিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুন্তাকিম, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,উপজেলা যুবলীগ নেতা ইন্দ্রজিৎ ভট্রাচার্য,যুবলীগ নেতা শামসুদ্দিন ফজর,যুবলীগ নেতা ফখরুল ইসলাম,শেফুল আহমদ,বন্ধুসভা এমসি কলেজ শাখা সাবেক সভাপতি তানভীর মাহফুজ তানিম,ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন স্থরের জনসাধারণের অংশগ্রহণে সমাবেশে এলাকার পক্ষ থেকে শফিউল আলম চৌধুরী নাদেল এমপিকে সম্মাননা ক্রেস্ট ও নৌকা উপহার দেয়া হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com