কুলাউড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
February 21, 2024,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার দক্ষিণ বাজারের ব্যবসায়ী আবদুল আহাদ শফির (৩৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে। শফির পৌর এলাকার বিহালা গ্রামের আব্দুল বাছিতের ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মগে পাঠানো হয়েছে।
লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।



মন্তব্য করুন