পুলিশ পদকে ভূষিত হলেন কুলাউড়া থানার ওসি আলী মাহমুদ

February 22, 2024,

কুলাউড়া প্রতিনিধি॥ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনের স্বীকৃতি হিসেবে (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদকপ্রাপ্ত মনোনিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়াটার থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এছাড়াও বাংলাদেশ পুলিশের (বাংলাদেশ পুলিশ পদক) এ ভূষিত হয়েছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম বার।
জানা গেছে , আগামী ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দিবেন।
এক প্রতিক্রিয়া ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফসল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে কুলাউড়া থানা পুলিশ বদ্ধ পরিকর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com