আদালতের রায় ঘোষণা বড়লেখায় মাদক ব্যবসায়ির ৩ বছরের সশ্রম কারাদণ্ড

April 4, 2024,

আব্দুর রব॥ বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রায়ে চিহ্নিত মাদক ব্যবসায়ি সাজু আহমদকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।
সাজাপ্রাপ্ত আসামি সাজু আহমদ বড়লেখা পৌরসভার ইয়াকুবনগর এলাকার খলিল উদ্দিনের ছেলে। জানা গেছে, ২০২১ সালের ১০ অক্টোবর রাতে পৌরসভার মধ্যবাজারে মাদক বিক্রয়কালে টহল পুলিশ ৫৮০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি সাজু আহমদকে ধাওয়া করে অবশেষে গ্রেফতার করে। পরে এসআই জাহেদ আহমদ গ্রেফতারকৃত সাজু আহমদকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় থানায় মামলা করেন।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি রিপন আহমদ মাদক মামলার রায়ে আসামি সাজু আহমদের বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com