উৎসবমুখর পরিবেশে স্কলার্স ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা’২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী হাফিজাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ঘটিকা পর্যন্ত ২ঘন্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় থেকে ১০ম শ্রেণীর প্রায় দেড়হাজার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মেরাজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্হাপনায় পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার, সাংবাদিক ও স্কলার্স ফাউন্ডেশনের উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আব্দুর রহিম রিপন, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সানাউল ইসলাম সুয়েজ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা আহমদ বেলাল, হাফিজাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, জেলা মাধ্যমিক ইসলাম শিক্ষা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, সিলেট আল হারামাইন হাসপাতালের কর্মকর্তা মো: আতিকুল ইসলাম আদনান, মো: পারভেজ আহমদ, রুপন তালুকদার সাগর সহ বিশিষ্টজনেরা। তাছাড়া স্কলার্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইশতিয়াক জাকেরিন, ভাইস চেয়ারম্যান মো: কামাল হোসেন চৌধুরী, মহাসচিব কামরুল হাসান, যুগ্ম মহাসচিব সোহেল আশরাফ, নির্বাহী সদস্য মো: রুমেন আহমদ, রহিমা বেগম, তোফায়েল আহমেদ, মামুনুর রহমান, মাসুম আহমদ, অনিকা সিনহা, সুচনা সিনহা, হোসনে আরা চৌধুরী মুন্নী সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রে আগত পরিদর্শকবৃন্দ ও শিক্ষকমন্ডলী স্কলার্স ফাউন্ডেশনের প্রতি বছরের মহতি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার মানোন্নয়নে এইরকম আয়োজনের বিকল্প নেই বলে মন্তব্য করেন। পাশাপাশি স্কলার্স ফাউন্ডেশনের মহতি উদ্যোগকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা ও স্বাস্থ্যগত সহযোগিতার জন্য সিলেটের স্বনামধন্য আল হারামাইন হাসপাতালের পক্ষ থেকে হেল্থ প্রায়োরিটি কার্ড প্রদান করা হয়। যাতে অংশগ্রহণকৃত সকল শিক্ষার্থী নির্বিগ্নে যে কোন স্বাস্থ্যগত চিকিৎসা নিতে বিশেষ সুবিধার আওতাভুক্ত হবেন বলে জানানো হয়।



মন্তব্য করুন