বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজনু মিয়ার দাফন সম্পন

December 22, 2024,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অতিথি শিক্ষক অকালপ্রয়াত মালেকা বেগম’র পিতা এবং মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সালেহ আহমদ (স’লিপক)’র প্রথম পক্ষের শ্বশুর ১নং খলিলপুর ইউপির আলাপুর গ্রামের মোঃ মজনু মিয়া মস্তিষ্কের রক্ত সরবরাহের বিঘ্নতায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২১ ডিসেম্বর দিবাগত রাত ১০টা ৫০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার ২২ ডিসেম্বর সকাল ১১টায় আলাপুর পশ্চিমপাড়াস্থ কবরস্থান ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com