মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার বার্ষিক ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ-অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ ডিসেম্বর দুপুরে মাদরাসার ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার এডুকেশন সোসাইটি’র চেয়ারম্যান হাফিজ মাওলানা শামছুল ইসলাম তরফদার’র সভাপতিত্বে ও মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল হাসান আহমাদ খান’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মনছুর আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মুকিত, মৌলভীবাজার এডুকেশন সোসাইটি’র জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ নাসিম আহমদ, মৌলভীবাজার এডুকেশন সোসাইটি’র কোষাধ্যক্ষ মোঃ বশর আলী খান, সোসাইটির নির্বাহী সদস্য ও একাডেমিক এডভাইজার মোঃ উসমান গনী শাকিল, নির্বাহী সদস্য সৈয়দ তালহা আহমদ, হাফিজ হাসান আহমদ চৌধুরী ও মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন প্রমুখ।
বার্ষিক ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন