বড়লেখা সীমান্তে বিএসএফের গু লি তে চা শ্রমিক গোপাল হ ত্যা র প্রতিবাদে মানববন্ধন

December 23, 2024,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গু লি তে নি হ ত চা-শ্রমিক গোপাল বাগতি হ ত্যা র প্র তি বা দে মানববন্ধন ও বি ক্ষো ভ সমাবেশ কর্মসূচী পালন করেছে সমাজতান্ত্রিক ফ্রন্ট।

সোমবার ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় শহরের চৌমুহনা পয়েন্টে এ মানববন্ধন-বি ক্ষো ভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাসদ সদর উপজেলা সংগঠক লিংকন আহমেদ, জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আবু তালেব চৌধুরসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারত বাংলাদেশের উপর রাজনীতি, অর্থনীতি সামগ্রীক সব জায়গায় দখলদারিত্ব করে রেখেছিলো। স্বৈরাচারি সরকার ভারতের একক কর্তৃত্ব নিয়ে এ রাষ্ট্রের দখদারিত্ব চালিয়েছে। আমাদের দেশের নাগরিককে কর্তৃত্ববাদী দেশ প্রতিরক্ষা বাহিনী বিএসএফ বড়লেখার সীমান্তে চা-শ্রমিক গোপাল বাগতিকে গু লি করে হ ত্যা করেছে। ভারত যদি সী মা ন্তে হ ত্যা বন্ধ না করে তাহলে লংমার্চ টু ঢাকা অথবা লংমার্চ টু দিল্লি হতে পারে বলে হুঁশিয়ারি দেন। এছাড়াও সীমান্তে সকল হ ত্যা কা ন্ডে র বিচারের জন্য অর্ন্তর্বতীকালীন সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com