তরুণ দলের ৬ জেলার সমন্বয় টিমের সদস্য হলেন সাগর

January 27, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কুমিল্লা,নোয়াখালী, ফেনী,চাঁদপুর,হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সমন্বয় টিমের সদস্য নির্বাচিত হলেন রাসেল আহমেদ সাগর। ১৪ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলকে গতিশীল করতে এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং নির্বাচনী জনমত গড়ে তোলার লক্ষে কেন্দ্রীয় তরুণ দলের সভাপতি ডাঃ আবু বক্কর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আলমগীর যৌথ সিদ্ধান্তে রাসেল আহমেদ সাগরকে সমন্বয়ক টিমের সদস্য নির্বাচিত করা হয়। নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রাসেল আহমেদ সাগরের বলেন আমার উপর তরুণ দল কেন্দ্রীয় সংসদ যে দ্বায়িত্ব অর্পন করেছেন আমি তা যথাযথ ভাবে অবশ্যই পালন করব ইনশাআল্লাহ। আমি জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার আদর্শের সৈনিক। আমরা আমাদের দেশকে, দেশের মানুষকে ভালোবাসি তাই বিএনপির রাজনীতি করি। কারণ একমাত্র বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা ভাবে। মানুষের কল্যাণে কাজ করে,আওয়ামী লীগের মত লুটেপুটে খায়না।
উল্লেখ্য রাসেল আহমেদ সাগর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা তরুণ দলের সভাপতি দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com