ভূমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

February 6, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে একটি ভুগতভোগি প্রবাসী পরিবার। ভূমিদস্যু সাজ্জাদুর রহমান জিতু মৌলভীবাজার শহরের গীর্জা পাড়া বাসিন্দা মৃত সৈয়দ মদচ্ছির আহমদ এর ভূয়া উত্তরাধিকারী সেজে জাল সনদ ও দলিল তৈরি করে ভূমি দখল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। তারা ভূমিদস্যু সাজ্জাদুর রহমান জিতুর দৃষ্টানতমূলক শাস্তি ও তার  দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার ৬ ডিসেম্বর দুপুরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগি লিখিত অভিযোগে সৈয়দা আক্তার বেগম জানান তিনি একজন বয়োবৃদ্ধ মহিলা। দীর্ঘদিন যাবৎ যুক্তরাজ্য প্রবাসী। তার স্বামীর নাম সৈয়দ মদচ্ছির আহমদ। তিনি দীর্ঘদিন ইংল্যান্ডে বসবাস করার পর বিগত ১৫ মার্চ ১৯৯৯ তারিখে মারা যান। মৃত্যুকালে তিনি ১ন্ত্রী আমি সৈয়দা আখতার বেগম, ১ পুত্র সৈয়দ আলী রাজা আহমদ, ২ কন্যা সৈয়দা সাজনী খান ও সৈয়দা রাজনী আহমদ কে উত্তরাধিকারী রেখে যান। আমার স্বামী সৈয়দ মদচ্ছির আহমদ আমি এবং  আমাদের ৩ পুত্র কন্যা সবাই দীর্ঘদিন যাবৎ ইংল্যান্ড বসবাসরত ছিলাম ও আছি। আমাদের একমাত্র পুত্র সৈয়দ আলী রাজা আহমদও ইতোমধ্যে ইংল্যান্ডে বসবাসরত অবস্থায় এক স্ত্রী, নাবালিকা ২ কন্যা ও নাবালক ১ পুত্র সন্তান রেখে মারা যায়। আমার স্বামী সৈয়দ মদচ্ছির আহমদ আর কোন বিবাহ করেন নি। তার আর কোন স্ত্রীও ছিলোনা। আমার স্বামী মৃত সৈয়দ মদচ্ছির আহমদের আপন দুই ভাই হলেন সৈয়দ মাহমুদ আলী ও সৈয়দ শফিকুর রহমান। সৈয়দ শফিকুর রহমান নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। ভূমিদস্যু সাজ্জাদুর রহমান জিতু নানা কুট কৌশলে ভুয়া দলিল তৈরি করে আমাদের সম্পত্তি দখলে মরিয়া। সে নানা ভাবে আমাদের জান মালের ক্ষতি করতে সচেষ্ঠ। আমরা প্রশাসন ও দেশবাসীর কাছে ন্যায় বিচার চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com