ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
February 6, 2025,

স্টাফ রিপোর্টার : ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে বর্ণ্যাঢ্য র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের কুসুমভাগ পয়েন্টে সমাবেশ করে। মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর শাখার সভাপতি তারেক আজিজ।
বক্তব্য রাখেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দীন, সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক শহর মাদরাসা সম্পাদক দেওয়ান আশিক আল রশিদ প্রমুখ।



মন্তব্য করুন