বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহবায়ক নির্বাচিত

March 4, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির জরুরী সভা ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা বারের একনম্বর ভবনে সমিতির বিদায়ী সভাপতি এডভোকেট কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জয়নুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সাধারণ সভায় এডভোকেট সৈয়দ আনোয়ার মাহমুদ, এডভোকেট শান্তিপদ ঘোষ, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকটে মিজানুর রহমান মিজান, এডভোকেট ফয়সল আহমদ ও বিজ্ঞ জিপি এডভোকেট মামুনুর রশীদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, বিশেষ পিপি এডভোকেট বকশি জুবায়ের আহমদ সহ অন্যান্য আইনজীবী ব্যাপক আলোচনা করেন।
সমিতির সংবিধান মোতাবেক মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক নির্বাচন সম্পন্ন না করতে পারায় কমিটির মেয়াদান্তে একটি এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সর্ব সম্মত সিদ্ধান্ত মোতাবেক মহামান্য হাইকোর্টে তালিকাভূক্ত সিনিয়র আইনজীবী এবং এ জেলার সাবেক পি,পি, এডভোকেট মুজিবুর রহমান মুজিবকে আহবায়ক নির্বাচিত করা হয়। তিন মাস মেয়াদের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য আহ্বায়ক কমিটিতে ১১ জন সদস্য নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন : এডভোকেট সৈয়দ আনোয়ার মাহমুদ, এডভোকেট শান্তিপদ ঘোষ, বিজ্ঞ জিপি এডভোকেট মামুনুর রশীদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট কামাল উদ্দিন আহমদ চৌধুরী, এডভোকেট রমাকান্ত দাশ, এডভোকেট আব্দুল মোয়াইমিন চৌধুরী, এডভোকেট কামরেল আহমদ চৌধুরী, এডভোকেট জয়নুল হক, বিশেষ পিপি এডভোকেট বকশি জুবায়ের আহমদ।
প্রসঙ্গত : এডভোকেট মুজিব ইতোপূর্বে দক্ষতাও জনপ্রিয়তার সাথে দুই মেয়াদে সম্পাদক এবং চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন। নব নির্বাচিত আহ্বায়ক এডভোকেট মুজিব জেলা বার সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন সহ দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com