সদর উপজেলার সরকার বাজারে  ট্রাস্কফোর্সের অভিযানে ৪৩ হাজার  টাকা জরিমানা

March 5, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে ট্রাস্কফোর্সের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার  টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ৫ মার্চ দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এর লক্ষে ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু। এসময় ট্রাস্কফোর্স বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং কৃষি বিপণন আইনে মোট ৫টি মামলায় ৪৩ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকট, ভেজাল খাদ্য পরিহারসহ ভোক্তাদের হয়রানি রোধে বাজার নিয়ন্ত্রণে জেলার ৭ উপজেলায় বাজার মনিটরিংয়ে নেমেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। রমজানমাস জুড়েই বাজার মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com