মৌলভীবাজারে অবৈধ ভাবে পরিচালিত ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের অলহা এলাকায় জেলা প্রশাসন ৩টি অবৈধ ইটভাটা বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের নির্দেশে অনুমোদনবিহীন অবৈধ ইট ভাটা অপসারণের নির্দেশনা মতে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের অলহা এলাকায় অবস্থিত সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো: কামাল হোসেন এর মালিকানাধীন নিউ মাহী ব্রিকস ও মাসফি ব্রিকস এবং একই এলাকায় আব্দুল আজিজ এর মালিকানাধীন রেইনবো ব্রিকস বোল্ডডোজার দিয়ে সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়েছে।
সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তাজ উদ্দিন জানান, মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রীট পিটিশনের আদেশ প্রতিপালনার্থে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিলেন সহকারী কমিশনার ভুমি (এসি ল্যান্ড) সানজিদা আক্তার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ বাহিনী, পরিবেশ অধিদপ্তর ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।



মন্তব্য করুন