মৌলভীবাজারে কিরাত ও গজল প্রতিযোগিতা
March 22, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে কিরাত ও গজল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
সম্প্রতি ছিকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ৫ টি দারুল কিরাত প্রতিষ্ঠান জ্যাকান্দি শাহ ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা শাখা,কমলাকলস বখশ বাড়ি শাখা,দশকাহনিয়া জামে মসজিদ শাখা,দক্ষিণ কমলাকলস জামে মসজিদ শাখা,জ্যাকান্দি বাজার জামে মসজিদ শাখা শতাধিক শিক্ষার্থীরা অংগ্রহণ করেন। অনুষ্ঠানে ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা নজমুল খানের পরিচালনায় ও মুহিত মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য গৌছ উদ দীন, হান্নান খান,মরতুজা মিয়া, জমসেদ,আয়াজ মিয়া,আজমুল খান,হামিদ মিয়া ইমরান খান,সেলিম খান রুমান ইউনুস,ইব্রাহিম, নাহিদ,তানিম আহমদ প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।



মন্তব্য করুন