সাবেক সচিব আব্দুল কাদির মাহমুদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সাবেক অতিরিক্ত সচিব,বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান,উন্নয়ন সংস্থা (উসস) ও পদুনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ.এস আব্দুল কাদির মাহমুদ এর ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ অক্টৈাবর রাতে মৌলভীবাজার শহরতলী মোস্তাফাপুর এলাকায় উসস কার্যালয়ের কনফারেন্স হলে উসস এর চেয়ারম্যন সাজিয়া শারমীন এর সভাপতিত্বে স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন উসস এর সাধারণ সম্পাদক শিক্ষাবিদ অধ্যাপক শাহ আব্দুল অদুদ।
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন। বিশেষ ছিলেন ঢাকা সোহরাওয়ারদী মেডিকেল কলেজ হাসপাতাল এর সহযোগি অধ্যাপক ও মরহুমের বড় মেয়ে ডা: জোবাইদা নাজনীন, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ, সরকারী কর্মচারী কল্যাণ সমিতি, মৌলভীবাজার এর সভাপতি মো: আজির উদ্দিন, শিশু কানন মৌলভীবার এর সাবেক অধ্যক্ষ মায়া ওয়হেদ।
বক্তব্য রাখেন এডভোকেট শাহ্ আখলাকুল আম্বিয়া, ডা: জিল্লুল হক, প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, আকমল হোসেন নিপু, অধ্যক্ষ প্রফেসর রফি উদ্দিন, সাংবাদিক এস এম উমেদ আলী, শিক্ষক উজ্জ্বল কুমার ধর, উসস এর প্রধান নির্বাহী মো: শওকত হোসেন সরদার, লেখক সৈয়দ কামাল উদ্দিন বাবু, খালেদ চেীধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) এর নির্বাহী বোর্ড সদস্য হাফেজ মো: জাবির হোসেন চৌধুরী, স্মরণ সভাশেষে দোয়া পরিচালনা করেন, মুফতি মাওলানা রুহুল আমিন।



মন্তব্য করুন